হলোগ্রাফিক ভিউয়ে প্রতিদিনই বঙ্গবন্ধুর প্রাণবন্ত উপস্থিতি অনুভব করছে শিশুরা : পলক
বঙ্গবন্ধুর দর্শন, চেতনা ও আদর্শ ছড়িয়ে দিতে তৈরি বঙ্গবন্ধু অ্যাপ এবং তার রচিত বইয়ের ডিজিটাল ইন্টারঅ্যাক্টিভ বুক প্রকাশের পর এবার অডিও বুক করা হচ্ছে। এছাড়াও হলোগ্রাফিক ভিউয়ের মাধ্যমে প্রতিদিনই শিশু-কিশোররা তার প্রাণবন্ত উপস্থিতি অনুভব করতে পারছে।
প্রযুক্তিকে ব্যবহার করে বঙ্গবুন্ধকে দেশ ও বিদেশে তুলে ধরতেই আইসিটি বিভাগ এসব উদ্যোগ বাস্তবায়ন করছে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, আমরা যারা বঙ্গবন্ধুকে দেখিনি তাদের জন্য ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু মিউজিয়ামে হলোগ্রিাফিক প্রেজেন্টেশনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ স্থায়ীভাবে স্থাপন করেছি। সেখানে প্রতিদিন ৫টি শো দেখানো হচ্ছে। সেখানে শিশু-কিশোররা বঙ্গবন্ধুকে চোখের সামনে দেখতে পায়।
তিনি আরো বলেছেন, তরুণ প্রজন্ম ডিজিটাল মাধ্যমটি বেশি দেখতে পছন্দ করায় আমরা এরই মধ্যে মুজিব আমার পিতা অ্যানিমেশন ফিল্ম তৈরি করিছি। ৪৮ মিনিটের ফিল্মটি বাংলাদেশের মেধাবী এনিমেটররাই তৈরি করেছে। ৪৫ মিনিটের ‘মুজিব ভাই’ অ্যানিমেটেড ফিল্ম তৈরি করেছি। হলোগ্রিাফিক প্রেজেন্টেশনে ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ তৈরি করেছি। এর পাশাপাশি আমরা আরও ফিল্ম, অডিও বুক থ্রিডি এনিমেটেড মুভি তৈরি করছি। বঙ্গবন্ধুর দুই দৌহিত্র জয় ও ববি’র নেতৃত্বে সিআরআই থেকে প্রকাশ করা হয়েছে বঙ্গবন্ধুর গ্রাফিক নভেল। এর মাধ্যমেই আমাদের শিশুদের কাছে সুপারম্যান বা টারজান এর মতো হিরো।
বেসরকারি টেলিভিশন চ্যানেল আই এর তৃতীয় মাত্রার বিশেষ পর্বে অংশ নিয়ে এমন তথ্য দিয়েছেন পলক। বঙ্গবন্ধু তিনটি দর্শন দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আধুনিক তথ্যপ্রযুক্তির ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু।
প্রতিমন্ত্রী জানান, ছোট্ট রাসেল সোনা নিয়ে ২৫ মিনিটের যে থ্রিডি অ্যানিমেটেড মুভি তৈরি করা হচ্ছে সেটি আগামী ১৮ অক্টোবর সেটি প্রকাশ করবো। এসব ধারণা আমরা বঙ্গবন্ধুর তৃতীয় প্রজন্মের কাছ থেকে পাচ্ছি। তাদের কাছ থেকেই আমরা এখন স্মার্ট প্রজন্ম গড়ে তুলতে যাচ্ছি।
বঙ্গবন্ধুর তৃতীয় বিপ্লব- সাংস্কৃতিক মুক্তি সফল করতে প্রযুক্তির শক্তি ব্যবহার করা হচ্ছে বলেও জানান তিনি।
ফরিদুর রেজা সগারের সঞ্চালনায় অনুষ্ঠানে সহ-আলোচক ছিলেন নাট্যজন রামেন্দু মজুমদার ও লাকী এনাম।







